1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শরীরের ইমিউন সিস্টেম: যেভাবে প্রতিরোধ সম্ভব ‌‌‌‌‘করোনা’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

শরীরের ইমিউন সিস্টেম: যেভাবে প্রতিরোধ সম্ভব ‌‌‌‌‘করোনা’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ মার্চ, ২০২০
  • ১৪৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস ঠেকাতে হিমশিম খাচ্ছে বিশ্ব। একের পর এক মানুষের শরীরে ধরা পড়ছে এ ভাইরাস। করোনা ভাইরাস প্রতিরোধে শরীরে ইমিউন সিস্টেম বৃদ্ধিতে জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ । যে উপায়ে আপনি আপনার শরীরের ইমিউন সিস্টেম বাড়াতে পারেনঃ-

ভালো ঘুম: দিন-রাত্রির যে চক্র ((সারকাডিয়ান সার্কেল) তা ইমিউন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতের ঘুমের প্রথম প্রহরে টি-কোষ এবং সাইটোকিনের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে থাকে। টি-কোষ হচ্ছে রক্তের সে ধরনের শ্বেতকনিকা যেগুলো ব্যাকটেরিয়া-ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শানিত করে এবং সাইটোকিন এসবের বিরুদ্ধে যুদ্ধে প্রদাহমূলক প্রতিক্রিয়ার সূচনা করে।

দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমিয়ে রাখুন: দীর্ঘ দিন মানসিক চাপে থাকলে দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি হয় এবং অটো-ইমিউন রোগ সৃষ্টি করে। স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল – এটি সাইটোকিন তৈরি করে যা ইমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে।

নিয়মিত ব্যায়াম করুন: শরীর চর্চা শুধু মানসিক চাপ কমায় তা নয়, এটি ইমিউন সিস্টেমকেও প্রতিরক্ষা দিয়ে থাকে। Aging cell- জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে দেখানো হয়েছে যে, যথেষ্ট পরিমাণে ব্যায়াম বা শরীর চর্চা বা কায়িক শ্রম ইমিউন সিস্টেমের ক্ষয় প্রতিহত করে।

ভিটামিন-সমৃদ্ধ খাবার খান: ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে ভিটামিন-এ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। কডলিভার অয়েল বা ভিটামিন-এ ক্যাপসুল প্রাকৃতিক ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। হাম (মিজলস) চিকিৎসায় এর সফল ব্যবহার রয়েছে। ভিটামিন-এ পাবেন যেসব খাবারে সেগুলো- মিষ্টি আলু, সবুজ শাকসবজি, লাল মরিচ, গাজর, লাউ, ফুটি/খরমুজ, পেঁপেঁ, আম, লেটুস, গুড়া লঙ্কা, এপ্রিকট ইত্যাদিতে। তীব্র প্রদাহের সময় স্বল্প সময়ের জন্য শিরায় ভিটামিন-এ ইনজেকশন দেয়া হয়ে থাকে।

প্রসঙ্গত, প্রাণঘাতী করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯২ টি দেশ ও অঞ্চলে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫০ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে অন্তত ১৫ হাজার ৩১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪৫ জন। সূত্রঃ- ভারটেক্স নিউজ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন