1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ধানের শীষের বিজয় আনবো- এড. এম এ মান্নান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ধানের শীষের বিজয় আনবো- এড. এম এ মান্নান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র দলীয় প্রতিক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদ্য সাবেক আহবায়ক এডভোকেট এম এ মান্নান।
শনিবার (০১ নভেম্বর ২০২৫) বিকেলে জিনদপুর ইউনিয়নের জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
জিনদপুর ইউনিয়ন বিএনপি’র মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলম আপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাদিসুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন, ডা. ইদ্রিস, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. মাইনুউদ্দিন আহাম্মেদ মহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, উপজেলা যুবদলের আহবায়ক হাজী মো. কাউছার আহম্মেদ, উপজেলা তাঁতী দলের সভাপতি ইফতেখার খাঁন মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কবি অনন্ত হিরা, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ইউনুস, নবীনগর পৌর ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী সাজ্জাদ হোসেন, নুর মোহাম্মদ, সুমন বাশার ও স্থানিয় নেতাকর্মীরাসহ অন্যান্যরা।
এডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, আমরা নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আগেও সংগঠিত ছিলাম এখনো আছি। আমরা সংগঠিত হয়ে যেভাবে স্বেরশাসক হাসিনাকে বিতারিত করেছি তেমনি সবাই ঐক্য বদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বিএনপির ধানের শীষকে জয়ী করে আনবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন