1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টঙ্গীবাড়ীতে শিক্ষক সংকটে চলছে পাঠদান, বিদ্যালয়ে নেই টয়লেট ব্যবস্থা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

টঙ্গীবাড়ীতে শিক্ষক সংকটে চলছে পাঠদান, বিদ্যালয়ে নেই টয়লেট ব্যবস্থা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

টঙ্গীবাড়ী সংবাদদাতা।।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ মাত্র ৩ জন শিক্ষক দিয়ে চলছে পাঠদান। শিক্ষক সংকটে ঠিকমতো ক্লাস না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে শিক্ষার মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও জরুরী টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে বিপাকে পড়েন শিক্ষক শিক্ষার্থীরা। প্রায় ২০০ শিক্ষার্থী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। শিক্ষার্থীদের অভিযোগ টয়লেট না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হয়। জরুরী প্রয়োজনে আশেপাশের বাড়ি গুলোতে যেতে হয়। এতে অনেক সময় বাড়িওয়ালাদের কথা শোনতে হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠান তো এভাবে টয়লেট ছাড়া চলতে পারেনা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত মিত্র বলেন, আমাদের বিদ্যালয়ে জরুরী ভাবে টয়লেটের প্রয়োজন। টয়লেট না থাকায় শুধু বাচ্চারা নয় অনেক সময় আমাদেরও সমস্যায় পড়তে হয়। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই স্কুলের দিকে দৃষ্টি দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগম জানান, দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকটের মধ্য দিয়ে আমরা পাঠদান করাচ্ছি। আমি সহ মাত্র ৩ জন শিক্ষক পুরো ক্লাস নিচ্ছি। আমরা বিশ্রামেরও সময় পাইনা। এভাবেই তো শিক্ষক সংকট তারপর আবার বিদ্যালয়ে টয়লেট নেই সব মিলিয়ে আমরা খুবই খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি । তিনি আরো বলেন, শিক্ষক সংকট ও টয়লেটের বিষয়টি আমি উর্ধতন কতৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন