1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বরূপদহ বাজারে উঠান বৈঠক ও লিফলেট বিতরণে মফিকুল হাসান তৃপ্তি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

স্বরূপদহ বাজারে উঠান বৈঠক ও লিফলেট বিতরণে মফিকুল হাসান তৃপ্তি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল।।

শার্শা থানার অন্তর্গত ১০ নম্বর ইউনিয়নের ৬ নম্বর স্বরূপদহ ওয়ার্ডে আজ মাগরিব বাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরূপদহ বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি। এর আগে তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের নিকট পৌঁছে দিতে স্বরূপদহ বাজারে লিফলেট বিতরণ করেন।

উঠান বৈঠকে অতি সম্প্রতি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করা হয়, যা স্বরূপদহ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত হয়।

সাক্ষাৎকার প্রচার শেষে জনাব মফিকুল হাসান তৃপ্তি উঠান বৈঠকে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন—

> “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শার্শা থানা বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, আর সেই কারণেই আমরা আজ রাষ্ট্রক্ষমতা গ্রহণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। ইনশাল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণ হবে। তারেক রহমানের দিকনির্দেশনা না থাকলে দলটি আজ এই শক্ত অবস্থানে পৌঁছাতে পারতো না।”

 

এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওসমান আলী, শার্শা থানা ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শার্শা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, আওরঙ্গজেব ও মুনতাসিম আজিম সাগর, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বিপ্লব মন্ডল, সাবেক যোগাযোগ সম্পাদক আরিফুল ইসলাম বাপন, যশোর জেলা ছাত্রদলের সদস্য ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন ও আবু জুবায়ের শাওন, এবং কৃষক দল নেতা মোস্তাফিজুর রহমান বাবুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন