1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শার্শার কন্যাদাহ ও রামপুরে বিএনপির নির্বাচনী আলোচনা সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

শার্শার কন্যাদাহ ও রামপুরে বিএনপির নির্বাচনী আলোচনা সভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

বেনাপোল সংবাদদাতা।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কন্যাদাহ ও রামপুর ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ দেরকে নিয়ে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকাল ৫ টার সময় ৬নং ওয়ার্ডের কন্যাদাহ ও সন্ধ্যা সাড়ে ৬টার সময় ৪ নং ওয়ার্ড রামপুর বাজারে ৯নং উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে,নির্বাচনী আলোচনা সভা শুরু হয়।

এই নির্বচনী আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দিতে তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।যাতে করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে।

তারা আরও বলেন, ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় কর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

সভায় নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা, প্রচার কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান বদি মেম্বার, সদস্য রবিউল ইসলাম রবি,উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মিন্টু বিশ্বাস, যুবদল নেতা লাল্টু বিশ্বাস,৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,বিএনপির অন্যতম কর্মী আশানুর রহমান,বিএনপির কর্মী সিরাজুল ইসলাম সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন