1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হেফাজতে ইসলাম বাংলাদেশ – রাজৈর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

হেফাজতে ইসলাম বাংলাদেশ – রাজৈর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি।।

হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজৈর উপজেলা শাখা (মাদারীপুর)’র কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার
শাহ সুফী জোনাব আলী রাজৈর পৌর ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এসময় রাজৈর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা-২০২৫ উপলক্ষে বর্নিল সাজসজ্জা ও প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, সমাজের বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃদ্বয়, সংবাদকর্মী এবং সাধারণ মুসল্লিগণ অংশ নেন।

অনুষ্ঠানে রাজৈর উপজেলা হেফাজতের সাধারণ-সম্পাদক মুহাম্মাদউল্লাহ ফাহমি’র সঞ্চালনায় ও রাজৈর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাহমুদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী।

এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা
মাওলানা নোয়ামুতুল্লাহ আল-ফারিদী, মাদারীপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউল হক কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি জামাউদ্দিন খান, মুফতি উসামা খান মাদানী,
মাওলানা গোলাম হোসাইনসহ প্রমুখ।

এসময় বক্তারা তাঁদের আলোচনায় বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শুদ্ধ চিন্তা, কর্ম ও আদর্শের ধারক সংগঠন। এ সংগঠন দেশের স্বাধীনতা, ইসলামি সংস্কৃতি, সামাজিক ন্যায় ও শিক্ষা বিস্তারে নিরন্তর অবদান রেখে চলেছে। বক্তারা নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানান এবং আগামীর দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন