1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে ৮৪জন ভিকটিম উদ্ধার ; অস্ত্রসহ আটক-৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টেকনাফে পাহাড়ে যৌথ অভিযানে ৮৪জন ভিকটিম উদ্ধার ; অস্ত্রসহ আটক-৩

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামাল উদ্দীন, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারীদের একাধিক আস্তানায় টানা ১২ ঘন্টাব্যাপী যৌথ অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে পাচারের জন্য আটকে রাখা ৮৪ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়। আটক করা হয় পাচার চক্রের সক্রিয় তিন সদস্যকে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। পরে সোমবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ও র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
অভিযানে আটক তিনজন হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার আব্দুল্লাহ (২১), রাজরছড়া এলাকার সাইফুল ইসলাম (২০), এবং একই এলাকার মো. ইব্রাহিম (২০)।
এরা আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই চক্রের আরও ৯ জনকে শনাক্ত করা হয়েছে। পলাতকদের মধ্যে রয়েছেন, রেজাউল করিম (৩৭), আয়াতুল তনজিদ (৩০), রোহিঙ্গা তুফান, আব্দুল আলীম, জাকির, রশিদ মেম্বার, মজিব (৩০), জয়নাল (২৫) ও আব্দুল মজিদ (২০)
অভিযানে একটি বিদেশী পিস্তল ও গুলি, একটি একনালা বন্দুক ও গুলি, একটি ওয়ানগান শুটার ও গুলি, দুইটি দেশীয় রামদা এবং একটি চাকু উদ্ধার করা হয়।
র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, পাহাড়ে আটকে রাখা ভুক্তভোগীদের বর্ণ অনুযায়ী তিনটি আস্তানায় হানা দিয়ে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই মালয়েশিয়া-থাইল্যান্ডে নেয়ার প্রলোভনে জড়ো হয়েছিল।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মানবপাচার চক্রের মূলহোতা তিনজন; হোসেন, সাইফুল ও নিজাম। তাদের অধীনে বিশাল নেটওয়ার্ক কাজ করছে। স্থানীয় দালাল, জনপ্রতিনিধি ও রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরাও এ চক্রে জড়িত।
উল্লেখ্য, এর আগে একই পাহাড় থেকে কোস্টগার্ড ১৮ সেপ্টেম্বর ৬৬ জনকে এবং বিজিবি ১৬ সেপ্টেম্বর ১১ জনকে উদ্ধার করেছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন