1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালথার আটঘরে ৫নং ইউনিট এর কর্মী সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

সালথার আটঘরে ৫নং ইউনিট এর কর্মী সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সালথা(ফরিদপুর) সংবাদদাতা।।
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আটঘর ইউনিয়ন, সাবেক ২নং ওয়ার্ড, ৫ নং ইউনিট এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে আহাদ শেখ এর বাড়িতে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ মুরাদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম,সামাদ মাতুব্বর,ইব্রাহীম মেম্বার,হাসমত খান, জাহিদ মোল্লা,জাহাঙ্গীর শেখ, জাকির,মোজাফফর, আদু, আনিচ মেম্বার, মোনায়েম খান, জামির খান, মিরাজ মাতুব্বর ,সোহাগ মোল্যা,লোকমান ফকির,সহ সাবেক ২নং ওয়াডের সকল জনগন উপস্থিত ছিলেন।

নেতা কর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে  হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে হবে।
আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ  করতে হবে।
ফরিদপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করতে হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা মাহফুজ খান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন