1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক জনসভা করছে জাকের পার্টি। এরই অংশ হিসেবে মাদারীপুরে দুইটি পৃথক স্থানে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বিকেলে ডাসার উপজেলার বাশকান্দি ও শিবচর উপজেলার মাতবরেরচর এলাকায় জেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে বক্তারা জনগণের কাছে জাকের পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং আগামী জাতীয় নির্বাচনে গোলাপ ফুল মার্কাকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সদর থানা সভাপতি মিন্টু সিকদার, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন শিকদার, ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আজাহার উদ্দিন, ফরিদপুর সাংগঠনিক বিভাগের সম্পাদিকা ও জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী নিসি জামানসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ডাসারের কাজীবাকাই এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আগামি নির্বাচনে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন