1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎রাজপথে নামলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না- খোকন তালুকদার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

‎রাজপথে নামলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না- খোকন তালুকদার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‎মাদারীপুর প্রতিনিধিঃ
‎
‎কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন নির্বাচন যারা ভন্ডুল করার চেষ্টা করছে তাদের বলে দিতে চাই ১৭ বছর রাজপথে ছিলাম ভোট ও ভাতের অধিকার কায়েম করার জন্য, রাজপথে নামলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না। সোমবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির ভক্ত তিনি একথা বলেন
‎
‎খোকন তালুকদার আরো বলেন, বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে আছে আমরাও বাংলাদেশের জনগণের পক্ষে আছি। বাংলাদেশের মানুষ আগামী দিনে নির্বাচন চায় এই নির্যাতিত মানুষের পাশে তারেক রহমানকে দেখতে চায়। । সমাবেশে বক্তব্যে বলেছি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে। হাসিনা কিন্তু সত্যিই দেশ থেকে পালিয়েছে।
‎
‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে শহরের শকুনি লেকপাড় মুক্তমঞ্চ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল গিয়ে শেষ হয়।এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া,সদস্য সচিব জাহান্দার আলী জাহান,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ,জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী,জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ,সাংগঠনিক সম্পাদক মিজান শিকদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন