1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীনগরের নাটঘরে এ্যাড. মান্নানের গণ সংযোগ ও কর্মী সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নবীনগরের নাটঘরে এ্যাড. মান্নানের গণ সংযোগ ও কর্মী সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়)।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়নের নাটঘর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মান্নান বলেন, নাটঘরের মানুষের সাথে আমার দীর্ঘ দিনের সম্পর্ক, এখানকার সমস্যাগুলো আমি জানি। এখানকার হিন্দু-মুসলমানের দোয়া-আর্শিবাদে ইনশাল্লাহ বিএনপির এমপি নির্বাচিত হলে এখানের সমস্যা সমাধান করে এলাকার উন্নয়ন করবো। আপনার জানেন, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে, আপনারা সজাগ থাকবেন। ইনশাল্লাহ, জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশে শান্তি ফিরে আসবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সাবেক সদস্য ও জাসাসের কেন্দ্রিয় যুগ্ম আহবায়ক মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও নাটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হানিফ মোল্লা ও অর্থ সম্পাদক মো.শরীফ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এ্যাড. মো. মাসুদুর রহমান মাসুদ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহিন, স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ খাঁন মহসিন, যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ, উপজেলা যুব দলের সভাপতি পদ প্রার্থী মঞ্জুরুল ইসলাম মজনু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনিরুজ্জামান পল্টু, মফিজ উদ্দিন, মো. মাসুদুর রহমান, মো. সিরাজুল ইসলাম সিরাজ, মো. জাহাঙ্গীর আলম, মো. শরাফত আলীসহ অন্যান্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন