1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩০০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জন আটক করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাশি চালিয়ে থেকে ১টি পিস্তল, একটি ইয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ ৫ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। এবং তাদেকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে মাদারীপুর সদর থানা পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন