1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের আশঙ্কা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও ভারী বর্ষণের আশঙ্কা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আজ শুক্রবার (১১ জুলাই) দুপুরের মধ্যেই দেশের চার জেলায় ঝড় ও ভারী বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

সকালেই একটি বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে এই দমকা হাওয়া আসতে পারে। সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে।

এ জন্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সপ্তাহজুড়ে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া এসব ঝুঁকিপূর্ণ এলাকায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন