1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে শাজাহান খানের দরজায় মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মাদারীপুরে শাজাহান খানের দরজায় মেয়ের সম্পদের বিবরণী চেয়ে দুদকের নোটিশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে মাদারীপুরের নতুন শহর এলাকার শাজাহান খানের নিজ বাসবভনের দরজায় ওই নোটিশটি টানিয়ে দেয়া হয়।
এ সময় থানা পুলিশ, স্থানীয় ব্যক্তিবর্গসহ মোট ৫ জনের সাক্ষ্য নেয় দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দুদকের কার্যালয়ে জমা দিতে চিঠিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য জমা না দিলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান দুদক।
দুদকের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক মো: আক্তারুজ্জামান জানান, দুর্নীতির মাধ্যমে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন, এমন একটি অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কাগজটি যাছাইবাছাই শেষে ঐশী খানকে হাজির হয়ে সম্পদের বিবরণী তুলে ধরে ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রধান কার্যালয়ে হাজির হয়নি শাজাহান খানের কন্যা ঐশী খান।
তিনি আরো জানান, এরপর প্রধান কার্যালয় থেকে দুদকের সদস্য জুয়েল আহম্মেদ নোটিশ নিয়ে মাদারীপুরে আসেন। সেই নোটিশ মাদারীপুর কার্যালয়ের সদস্যদের সহযোগিতায় শাজাহান খানের বাসভবনের দরজা টানিয়ে দেয়া হয়। আগামী ২১ কার্যদিবসের মধ্যে ঐশী খানের সম্পদের বিবরণী তুলে ধরতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ঐশী তার স্থাবর ও অস্থাবর সম্পদের তালিকা দুদকের কাছে জমা না দিলে পরবর্তীতে মামলা করে আইনি ব্যবস্থা নেবে দুদক।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন