1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড

মাদারীপুরে মডেল মসজিদ উদ্বোধন ও ইমাম নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলা মডেল জামে মসজিদ উদ্বোধন ও ইমাম, মুয়াজ্জিন, খাদেম, নাইট গার্ড নিয়োগ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার সকালে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যানারে জেলা সদর জামে মডেল মসজিদের নিচতলায় এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সড়ক পরিবহন বাস-মালিক সমতির মাদারীপুর জেলা শাখার সভাপতি কে এম তোফাজ্জল হোসেন ছান্টু জানান, মাদারীপুর জেলা মডেল জামে মসজিদের দীর্ঘদিন আগে কাজ শেষ হলেও অদৃশ্য কারণে উদ্বোধন করা হয়নি। এবং আমাদের আগের পুরনো টিনের ঘরেই নামাজ পড়তে হচ্ছে। দুর দুরান্ত থেকে আসা মুসল্লিদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।
বর্তমান ইমামের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন মুসল্লীরা বর্তমান ইমামকে অপসারণ করে নতুন ইমাম নিয়োগের দাবিও জানানো হয়। মডেল মসজিদে নতুন করে ইমাম, মুয়াজ্জিন, নাইটগার্ড নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং মডেল মসজিদটি উদ্বোধন করে নতুন ভবনে নামাজ পড়ার সুযোগ করে দেয়া ও নতুন ইমাম নিয়োগের জোর দাবি জানান।

এসম আরো উপস্থিত ছিলেন ফিরোজ শিকদার,রাজন মাহমুদ, সাবেক নাজির গোলাম মস্তফা,সাহাবদ্দিন আহমেদ লিটন,ওবাইদুল হক বাদলসহ জেলার ধর্মপ্রাণ মুসল্লিগণ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন