1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ ডাকাত আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

‎মাদারীপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ ডাকাত আটক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৩ ডাকাত আটক করেছে মাদারীপুর পুলিশ। সোমবার (২জুন) গভীর রাতে মাদারীপুর সদর থানাধীন বিসিক শিল্প নগরীর লিলি বিস্কুট মাঠে থেকে পালানোর সময় ৩ জন ডাকাতকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর সদর উপজেলার দরগাহ শরীফের রব খানের ছেলে সজল খান (৩২) শান্তিনগর এলাকার মৃত সিরাজ বেপারী ছেলে সজীব ব্যাপারী (২৫), পূর্ব রাস্তির আরিফ শিকদারের ছেলে আকাশ সিকদার (২৫)

‎প্রেস রিলিজের মাধ্যমে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মোহসিন এর নেতৃত্বে  এস আই মেহেদী হাসান খান’সহ একদল চৌকস পুলিশ সদস্য মাদারীপুর জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরীর লিলি বিস্কুট মাঠে উপস্থিত হন। সোমবার  রাত দেড়টার দিকে অভিযান টিম ঘটনাস্থলে পৌছালে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া এবং ডাকাতির প্রস্তুতি গ্রহণ করাকালীন ডাকাত দলের ৮/৯ জন সদস্য  পুলিশের উপস্থিতির টের পেয়ে  দৌঁড়ে পালিয়ে যায় এবং পালানোর চেষ্টাকালে ৩ জন ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় দুইটি চাপাতি, একটি অত্যাধুনিক কাটার, একটি হাসুয়া এবং একটি সুইচ গিয়ার তাদের কাছ থেকে  উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নামে  ছিনতাই, দস্যুতাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

‎মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান,  ডাকাতির প্রস্তুতির ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও যাচাই-বাছাই এবং মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন