1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, গুলিতে ৩ ডাকাত নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

ফেনীতে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যা, গুলিতে ৩ ডাকাত নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফেনীর দাগনভূঞায় ডাকাতির সময় আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশপ্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে। নিহত নৈশপ্রহরী মনু আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে।

জানা যায়, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদার্সের দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশপ্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেয়। লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, পুলিশ ঘটনাস্থলের পাশে নেশপ্রহরী মান্নানের মৃতদেহ দেখতে পায়। অন্যদিকে তাৎক্ষনিক আশপাশে অভিযান চালিয়ে অন্তত ৪ জনকে আটক করে।

তিনি আরও জানান, সে সময় আটকদের ছিনিয়ে নিতে সহযোগীরা পুলিশের সঙ্গে কয়েক রাউন্ড গুলি বিনিময় করে। এতে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। অপর দু’জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের আরও একজনের অবস্থা সংকটজনক ছিল। পরে হাসপাতালে সেও মারা যায়।

এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন