1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কেকেএম‌আরসি প্রথম দেশে কাপল রান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কেকেএম‌আরসি প্রথম দেশে কাপল রান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।।

খাশেরহাট-কালকিনি-মাদারীপুর রানার্স’স কমিউনিটি (কেকেএম‌আরসি) এর উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো কাপল রান। পহেলা বৈশাখ উপলক্ষে কেকে‌এম‌আরসি এই কাপল রানের আয়োজন করে। গতকাল (শুক্রবার) সকাল ৬টায় রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ৭.৫ কিলোমিটার কাপল রান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০টি কাপল অংশগ্রহণ করে। উক্ত কাপল রানে উত্তম হালদার -তেরেসা কচি কাপল চ্যাম্পিয়ন, রাসেল মিয়া -ফারজানা কাপল ১ম রানার-আপ এবং তুহিন আজাদ-জোনাকি আক্তার মনি কাপল দ্বিতীয় রানার-আপ হ‌ওয়ার গৌরব অর্জন করেন। কেকে‌এম‌আরসি’র ফাউন্ডার ও কাপল রানের আয়োজক আবুল ফজল লেলিন বলেন, রানিং ইভেন্টগুলো মূলত পরিবেশ নিয়ে সচেতনতা, স্বাস্থ্য সচেতনতার জন্য হয়ে থাকে। তবে, এর পাশাপাশি পারিবারিক সচেতনতাও প্রয়োজন আছে। বর্তমানে বিবাহ বিচ্ছেদ বেড়েই চলেছে, তাই এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে‌ই আমাদের এই আয়োজন। আয়োজক দলের সদস্য সোহেল রানা বলেন, পারিবারিক বন্ধন, স্বামী-স্ত্রীর মহব্বত ও সচেতনতা সৃষ্টির জন্যই আমরা দেশে প্রথমবারের মতো কাপল রানের আয়োজন করেছি। আয়োজনে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতে আরও এ ধরনের ইভেন্ট আয়োজন করতে চাই। কাপল রান নিয়ে অংশগ্রহণকৃত রানাররা উচ্ছাস প্রকাশ করেন এবং এ ধরনের ভিন্নধর্মী রানিং ইভেন্ট আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। দৌড় শেষে বিজয়ীদের মধ্যে শাড়ি, পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের পুরষ্কার বিতরণ করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন