1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সৈয়দ আবুল হোসেন কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পলাশ,সা:সম্পাদক মাসুদ পারভেজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সৈয়দ আবুল হোসেন কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি পলাশ,সা:সম্পাদক মাসুদ পারভেজ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি।।

সৈয়দ আবুল হোসেন কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশকে সভাপতি ও অ্যাডভোকেট মাসুদ পারভেজকে সাধারণ সম্পাদক করে কমিটির ঘোষনা দেন সাবেক শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষনা ইন্সটিটিউট মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনায় মৌখিক গণ ভোটে এ সিদ্ধান্ত চুড়ান্ত করেন সৈয়দ আবুল হোসেন কলেজ (খোঁয়াজপুর) সাকোর প্রাক্তন শিক্ষার্থীরা। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশনেন এ মৌখিক গণভোটে।
সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের যে কোন প্রয়োজন ও উৎকর্ষতা সাধনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার বিষয়ে একমত হন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা।
সভাপতি নির্বাচিত হওয়ার পরে এক প্রতিক্রিয়ায় প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ বলেন, সমাজ ও জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও শিক্ষা উন্নয়নেও আধুনিক প্রযুক্তিগত পরিকল্পনার কথা জানান নবনির্বাচিত এই সভাপতি। আর খুব শিগগিরই পুর্নাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করারও ঘোষনা দেন শিক্ষাবিদ ও সংগঠক ডক্টর আশরাফ সাদেক পলাশ।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, নাগরিক ব্যস্ততায় থাকা পুরনো বন্ধু , সিনিয়র জুনিয়রদের এক প্লাটফর্মে আনার জন্যই মূলত এই অ্যালমনাই এর যাত্রা শুরু হয়েছে। যেখান থেকে শুধু এই সংগঠনের সদস্যদের জন্যই না দেশের সার্বিক প্রয়োজনেও কল্যাণমূলক কাজ করবেন তারা।
আদর্শ ও আইকনিক অ্যালমনাই করতে এই সংগঠনের জন্য যা যা করতে হয় সেধরনের প্রস্তুতি নিতে কাজ করবে এই নতুন নেতৃত্ব।
অনুষ্ঠানের মিলাদ মাহফিলে কলেজের প্রতিষ্ঠাতা, প্রয়াত সৈয়দ আবুল হোসেনসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন