1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা 

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,  গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ শিকদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল (৬’ই ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই শেষ কর্ম দিবসের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কাশিয়ানী প্রেসক্লাবে সহঃ সভাপতি ও কাশিয়ানী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাজী ওমর হোসেন, কাশিয়ানী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নিজামুল আলম মুরাদ, তৌহীদুর রহমান, ইনায়েত ঠাকুর সহ সকল শিক্ষাক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় অবসরজনিত বিদায়ী শিক্ষক হাবিবুল্লাহ শিকদার তার কর্মজীবনের বিভিন্ন দিক উল্লেখ্য করে নবীন শিক্ষকদের প্রতি গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী মাজড়া আলহাজ্ব আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের বিদ্যাপীঠ সুনাম ধরে রাখতে সকল শিক্ষককে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিআর রহমান বলেন, স্কুল জীবনের বন্ধুকে আমার হাত দিয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিতে কষ্ট হলেও একটু আনন্দিত। সম্মানের সহিত কর্ম জীবন শেষ করে অবসরে যাওয়া একটি আনন্দঘন মুহূর্ত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন