1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদ পেল মেহজাবীনের ‘প্রিয় মালতী’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদ পেল মেহজাবীনের ‘প্রিয় মালতী’

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বড়পর্দায় নাম লিখিয়ে-ই সীমানা ছাড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রথম ও দ্বিতীয় ছবি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ছবি দুটি।

তাই দেখে উদ্বাহু নৃত্য করছিলেন মেহু অনুরাগীরা। তবে মনের কোণে আক্ষেপ পুষে রেখেছিলেন তারা। তাদের বড় সাধ প্রিয় তারকার সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার। এবার সে আক্ষেপ ঘোচানোর দিন এসেছে। শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সামাজিক মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। এবার মুক্তির অনুমতি পেল ছবিটি।

শঙ্খদাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ অভিনেত্রীর দ্বিতীয় ছবি হলেও মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’র আগে! এরইমধ্যে ‘প্রিয় মালতী’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদও পেয়েছে! বোর্ড সদস্যরা ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন ‘প্রিয় মালতী’কে। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত।

সিনেমাটির সেন্সর ছাড়পত্র দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দীন। তিনি বলেন, গত বৃহস্পতিবার সিনেমাটির প্রদর্শনী শেষে এটিকে ‘ইউ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হয়।

‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। গল্পও শঙ্খ দাসগুপ্তর। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। এতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন