1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে অতিথি আসনে আওয়ামী লীগের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি বসে থাকার ঘটনায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়া’র স্বাক্ষরিত এক চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়।

ফারজানা রহমান দৃষ্টি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি ও সাবেক প্রতিমন্ত্রীর জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার চাচাতো বোন।

নোটিশে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। আপনাদের এহেন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ভূমি উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা মেইলকে বলেন, আমি ওই জনসভায় প্রধান অতিথি ছিলাম। মঞ্চের পেছনে কে বসেছিল, তা তো আমার জানার কথা না। বিষয়টি জানার পর ওই নারীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন