1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শীতে নারীর গোপনাঙ্গের এই সমস্যা বাড়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

শীতে নারীর গোপনাঙ্গের এই সমস্যা বাড়ে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পরিবারের অন্যান্য সদস্যদের খাতির যত্ন করলেও নিজের প্রতি উদাসীন থাকেন নারীরা। শারীরিক অসুস্থতাকে পাত্তাই দিতে চান না। এমনি সেরে যাবে— কথা দিয়ে বুঝ দেন। আর সমস্যা যদি হয় গোপন তাহলে তো কথাই নেই। লজ্জা আর সামাজিক ট্যাবুর ভয়ে সে সমস্যার কথা মুখেই আনতে চান না তারা। ফলে বেড়েই চলে স্বাস্থ্য জটিলতা।

নারীদের একটি সাধারণ সমস্যা যোনিপথের শুষ্কতা। প্রায় অনেক নারীরা যোনিতে শুষ্কতা ও ব্যথা অনুভব করেন। বিশেষত শীতের মৌসুমে এবং যৌন মিলনের সময় এই সমস্যা বাড়ে। ফলে মিলনের সময় প্রচণ্ড জ্বালাপোড়া ও ব্যথা অনুভূত হয়। কেন যোনি শুষ্ক হয় এবং কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তা জানুন এই প্রতিবেদনে-

woman2

যোনি শুষ্কতার কারণ

বেশিরভাগ ক্ষেত্রে, যোনি শুষ্কতার প্রধান কারণ মেনোপজ বা প্রি-মেনোপজ। এই অবস্থায় শরীরে হরমোনের মাত্রা, বিশেষ করে ইস্ট্রোজেনের মাত্রা কমতে শুরু করে। ফলে যোনির ত্বক পাতলা ও দুর্বল হয়ে পড়ে। চিকিৎসার ভাষায় একে অ্যাট্রোফি বলা হয়। এই সমস্যা হলে যোনিপথের নমনীয়তা নষ্ট হয়ে যায় এবং নারী যোনিপথে শুষ্কতা অনুভব করতে থাকে। যা অনেকসময় মিলনের সময় ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে।

যোনি শুষ্কতা থেকে মুক্তির উপায় 

পর্যাপ্ত পানি পান করুন 

শরীরকে হাইড্রেটেড রাখলে যোনিপথের নমনীয়তা বজায় থাকে। সারাদিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করুন।

yogurt

দই খান

দই একটি প্রাকৃতিক প্রোবায়োটিক। এটি যোনি স্বাস্থ্যের উন্নতি করে। দইয়ে থাকা প্রোবায়োটিকগুলো সংক্রমণের ঝুঁকি কমায় এবং শুষ্কতার সমস্যাও প্রতিরোধ করে। তাই খাবার পাতে দই রাখুন। তবে মিষ্টি দই নয়, খেতে হবে টক দই।

ভিটামিন ই যুক্ত খাবার খান

সঠিক পরিমাণে ভিটামিন ই গ্রহণ করলে যোনিপথের তৈলাক্ততা বৃদ্ধি পায়, যা যোনিপথে শুষ্কতার সমস্যা কমায়। তাই খাবার পাতে রাখুন ভিটামিন ই সমৃদ্ধ খাবার। অ্যাভোকাডো, ফ্ল্যাক্সসিড এবং কুমড়োর বীজ খেতে পারেন।

woman3

যদি মনে করেন যোনিপথের শুষ্কতার কারণ সংক্রমণ, তাহলে অবিলম্বে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। শারীরিক সমস্যাকে এড়িয়ে গেলে তা আরও জটিল হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন