1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ডাকাতির সময় অপহরণ করা সেই শিশু উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতির সময় অপহরণ করে নিয়ে যাওয়া সেই মেয়ে শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে এলিট ফোর্সটি। আটক করা হয়েছে অপহরণে জড়িত একজনকে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর সাড়ে ১২টায় কারওয়ানবাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে এলিট ফোর্সটি। সেখানে কথা বলবেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারে সরকারি কর্মকর্তা ফারজানার বাসায় ডাকাতির ঘটনা ঘটে। হঠাৎ বাহির থেকে কয়েকজন পুরুষ এসে ফারজানার কাছে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা নিয়ে চলে যায়। এ সময় তার বাচ্চাটিকেও নিয়ে যায় তারা।

পরে জানতে চাইলে লালবাগ থানার ওসি কাশৈনুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই নারীর (ফারজানা) সঙ্গে তার স্বামীর চার মাস থেকে কোনো ধরনের সম্পর্ক নেই। চার মাস থেকে তার স্বামী বাসায় থাকে না। তিনি এক মেয়েকে সাবলেট দিয়েছিলেন। যে মেয়েকে তিনি সাবলেটে বাসায় তুলেছিলেন তার মোবাইল নাম্বারও বলতে পারছেন না। আমরা সেই সাবলেট ভাড়াটিয়ার নাম ঠিকানা পাইনি। তবে ভিন্নভাবে বিষয়টি তদন্ত চলছে। আমরা সিসি ক্যামেরার কিছু ফুটেজ পেয়েছি কিন্তু তাও স্পষ্ট না। ভুক্তভোগী ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন