1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ছাত্রই এখন ছাত্র হত্যা মামলার আসামী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা ছাত্রই এখন ছাত্র হত্যা মামলার আসামী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৪৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা অনিকের বিরুদ্ধে ঢাকার আমলী আদালতে শহীদ নাজমুল হত্যা মামলায় ১৩৪ নাম্বার আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মাদারীপুরের ছাত্র-জনতা। শনিবার সকালে মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান ভবনের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলন ছাত্ররা বলেন  আমাদের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল নানাভাবে আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে এবং হয়রানি করার অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে কিছুদিন আগে ঢাকা আমলী আদালতে শহীদ নাজমুল হত্যা মামলায় ১৩৪ নাম্বার আসামি হয়েছে জুলাই বিপ্লবে ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেয়া এবং উক্ত আন্দোলনে অগ্রজ ভূমিকা পালনকারী আমাদের সহযোদ্ধা অনিককে।এ ঘটনায়  মিথ্যা হত্যা মামলার অভিযোগ দায়ের করার বিষয়টি অনিকের পরিবার, সমাজ এবং আমাদের সকল সহযোদ্ধাদের জন্য গভীর চিন্তার এবং উদ্বেগের।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাই।
ছাত্ররা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন
যেসব লোক জুলাই বিপ্লবের ২৪ এর যোদ্ধাদের হুমকি হামলা এবং মামলা করে হয়রানি করার অপতৎপরতা চালাচ্ছে তাদের প্রত্যেকের পরিচয় জনসাধারণের সামনে প্রকাশ করে অতিসত্বর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন তানসিন আহমেদ (তানভীর),নেয়ামত উল্লাহ,আকাশ মাতুব্বর
রুমান শেখসহ অনেকে।
LN24BD /atik

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন