1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা

জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন প্রমুখ।

বক্তারা বলেন, জিয়াউর রহমান রনাঙ্গনে জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। তখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিল। সে সময় আওয়ামী লীগের নেতারা মুক্তিযুদ্ধ সংগঠকের কথা বলে আজকে যারা ভারতে আছেন, সেদিনও মুক্তিযুদ্ধ চলাকালীন অনেকে ভারতে পালিয়েছিলেন। যে মানুষটি পালিয়ে যায়নি, স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নাই, রনাঙ্গনে জীবন বাজী রেখে সশস্ত্র যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছেন যার দেয়া নেতৃত্বে আমাদের বড় অর্জন মহান স্বাধীনতা পেয়েছি সেই আমাদের প্রিয় নেতা শহীদ জিয়াউর রহমানের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি।

আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন