1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

‘সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব পক্ষের সঙ্গে বসে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। শুধু মালিক ও সম্পাদক পক্ষের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে। সেইসঙ্গে সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে।

সোমবার (৭ অক্টোবর) গণমাধ্যম সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান তিনি

নাহিদ ইসলাম বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা রেন। অনেক প্রতিষ্ঠান এখনও বেতন ঠিকমতো দেয় না, আর বেতন ছাড়া পেশাদারিত্ব থাকে না। ওয়েজ বোর্ডসহ বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তথ্য উপদেষ্টা বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। শুধু মালিক ও সম্পাদক পক্ষের সঙ্গে নয়, মাঠ পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, তরুণদের মধ্যে সাংবাদিকতায় আসার আগ্রহ হারিয়ে যাচ্ছে, বাড়ছে হতাশা। সাংবাদিকতাকে পেশাদার করার চেষ্টা করা হবে।

জুলাই বিপ্লব সাংবাদিকদের জন্য বড় কেস স্টাডি উল্লেখ করে তিনি বলেন, এই অভ্যুত্থানে গণমাধ্যমের কী ভূমিকা ছিল, তা নিবিড়ভাবে আলোচনা করতে হবে। সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারেন না, তা পর্যালোচনা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন