1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে স্মারকলিপি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।
স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিভুক্তকরণের দাবিতে জামালপুরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ, জামালপুর জেলা শাখা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের কাছে এ স্মারকলিপি জমা দেন তারা।

এসময় নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শাখার প্রধান উপদেষ্টা কাজী মসিউর রহমান, জেলা শাখার সভাপতি মো. রফিকুল আলম কাজল ও সাধারণ সম্পাদক আনোয়ার উল্লাহসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া সরকারি, এমপিও, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে অভিন্ন হওয়া সত্ত্বেও শুধুমাত্র নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং চরমভাবে বৈষম্যের শিকার হয়। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বয়স ২৫ বছর বা তার চেয়েও বেশি। অনেক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে অবসরে গেছেন, কেউ কেউ বেতন বিহীন অবস্থায় রোগে শোকে মৃত্যুবরণ করেছেন।

স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন, এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া, সরকার প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করবেন। কিন্তু বিগত সরকার নির্বাহী আদেশে কিছু সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক বিবেচনায় শর্ত শিথিল পূর্বক এমপিও ভুক্ত করেছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরেও অনেক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি হতে বঞ্চিত করেছেন। এমতাবস্থায় বেতন বিহীন শিক্ষক কর্মচারীদের দুর্ভোগ, দুর্দশা, বঞ্চনা ও বৈষম্যের কথা বিবেচনা করে স্বীকৃতিপ্রাপ্ত চলমান সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ডিগ্রি কলেজ একযোগে দ্রুততম সময়ের মধ্যে এমপিও চুক্তির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন