1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি

খুলনায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪৩) নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ইউপি চেয়ারম্যান রবি ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে মোটরসাইকেলে করে রাতে খুলনায় বাড়িতে ফিরছিলেন। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় পৌঁছালে ২ থেকে ৩ জনের একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যানের মৃত্যুর খবরে তার পরিবারে কান্নার রোল পড়ে যায় এবং আত্মীয়স্বজনেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়।

রবিউলের শ্যালক মনির হোসেন ঢাকা মেইলকে জানান, নিহত রবিউল ডুমুরিয়া থেকে খুলনা শহরের বাসায় ফিরছিলেন। পথে গুটুদিয়ায় পৌঁছালে সেখানে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি এলাকায় খুবই জনপ্রিয় ছিলেন, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এর বিচার চাই।

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং সেখান থেকে আলামত সংগ্রহের চেষ্টা করি। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন