1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত, গোলা উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের দুই সন্ত্রাসী নিহত, গোলা উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৮৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বান্দরবান জেলার রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির দুই জন সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে রোববার (২৮ এপ্রিল) এই তথ্য জানানো হয়েছে।আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সে সময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে সেনাবাহিনী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন