1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের রাজৈরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের রাজৈরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০জন যাত্রী আহত হয়েছে। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তা বড় ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে রাজৈরসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। তবে দুই বাসের চালকের অবস্থা গুরুতর। পরে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে দুরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়ে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি ইজিবাইককে অভারটেক করার সময় ঢাকা গামী হানিফ পরিবহন ও অপর দিকে থেকে আসা বরিশাল গামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি বাসের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এতে দুটি বাসের চালক বাসের ষ্টিয়ারিং মধ্যে চাপা পড়ে যায়। পরে পুলিশ এসে অনেক চেষ্টার পর তাদের উদ্ধার। এতে দুই বাসের চালকসহ প্রায় ৩০জন যাত্রী আহত হয়। গুরুত্বর আহত হানিফ পরিবহনের চালক ইব্রাহিম (২৮) ও কাজী পরিবহনের চালক নাছির (৫৫), যাত্রী রাকিব (১৮), আরিফ শিকদার (৪৫), তিতি মৌলিককে (২৪) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহত যাত্রীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। দুর্ঘটনার পরে মহাসড়কের দুই পাশে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দুরপাল্লার যাত্রী দুর্ভোগের মুখে পড়ে।


এ বিষয়ে রাজৈর থানার ওসি মোঃ আসাদুজ্জামান হাওলাদার আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শুনতে পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করি এবং আমাদের সাথে উদ্ধার কাছে ফায়ার সার্ভিস যোগ দিয়েছিল। এছাড়া দুটি গাড়ী হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়ে নিয়েছে। যত দ্রুত সম্ভব হয়েছে যানজট মুক্ত করার চেস্টা করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন