1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তারুণ্যের শক্তি ফাউন্ডেশন হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

তারুণ্যের শক্তি ফাউন্ডেশন হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রাকিব হাসান, মাদারীপুর

মাদারীপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্যের শক্তি  ফাউন্ডেশন ৫ম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে বিনামূল্যে অসহায় ও হতদরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা পালন করা হয়। শুক্রবার(১৯ এপ্রিল)বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী উচ্চ বিদ্যালয়ের মাঠে দু’শতক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও কেক কাটা,র‍্যালী এবং আলোচনা সভার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।আর এই সকল উপকরণ তারুণ্যের শক্তি  ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ও ইটালি প্রবাসী মোঃ ইমরান তালুকদারের আর্থিক সহযোগিতায় প্রদান করা হয়েছে।

তারুণ্য শক্তি ফাউন্ডেশনের সভাপতি ছানিফ হোসেনের সভাপতিত্বে এ সকল উপকরণ বিতরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন,শরিয়তপুর সরকারি আবদুল রাজ্জাক কলেজের বাংলা বিভাগের প্রধান কাজী মোঃ হায়দার হোসাইন,মাদারীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর

মোঃ রেজাউল করিম কুলপদ্দী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রুবেল খান,কুলপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলার সভাপতি এ্যাড. মশিউর রহমান পারভেজ,কুলপদ্দী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান,মাদারীপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি হাজ্বী মোঃ শাজাহান হাওলাদার,পাশে আছি মাদারীপুর  প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বায়জিদ মিয়া,কুলপদ্দী বকুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী মোঃ সরওয়ার হোসাইনসহ অন্যান্যা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন