1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ছাত্রকে গুলি করা মেডিকেল কলেজের সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

ছাত্রকে গুলি করা মেডিকেল কলেজের সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ডা. রায়হান শরীফ (ফাইল ছবি)

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে আরাফাত আমিন তমাল নামে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে মামলা হয়েছে।

আহত শিক্ষার্থীর বাবা আল আমীন বাদী হয়ে সোমবার রাতে সদর থানায় মামলাটি করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, রাতে আহত শিক্ষার্থী তমালের বাবা আল আমিন বাদী হয়ে শিক্ষক রায়হান শরিফকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

এর আগে সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালীন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমালের ডান পায়ে গুলি করেন শিক্ষক রায়হান। চিৎকার শুনে সহপাঠীরা এসে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

ঘটনার পর ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষক রায়হানকে আটক করে থানায় নিয়ে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন