1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নবীজি ৪ সুরা না পড়ে ঘুমাতেন না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

নবীজি ৪ সুরা না পড়ে ঘুমাতেন না

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রিয়নবী (স.)-এর কাছে রাতের বেলার নামাজ, তেলাওয়াত, দোয়ার গুরুত্ব ছিল। কিছু সুরা পাঠ রাতের নিয়মিত আমল ছিল নবীজির। ৪টি সুরার ব্যাপারে হাদিসে এসেছে, ওই ৪ সুরা না পড়ে তিনি ঘুমাতেন না।

সুরাগুলো হলো— ১. সুরা মুলক ২. সুরা সাজদা ৩. সুরা বনি ইসরাইল ও ৪. সুরা জুমার।

সুরা মুলক ও সুরা সাজদা: জাবির (রা.) থেকে বর্ণিত, ‘নবী (স.) ‘আলিফ লাম মিম, তানজিলু’ (সাজদা) ও ‘তাবারাকাল্লাজি’ (মুলক) পাঠ না করে ঘুমাতেন না।’ (সুনানে তিরমিজি: ২৮৯২)

 

সুরা বনি ইসরাইল ও সুরা জুমার: আয়েশা (রা.) বলেন, ‘নবী (স.) সুরা জুমার ও বনি ইসরাইল পাঠ না করে ঘুমাতেন না।’ (সুনানে তিরমিজি: ৩৪০৫)

এই চারটি সুরা ছাড়াও কিছু সুরা নবীজি রাতে পড়তেন বলে হাদিসে উল্লেখ রয়েছে। যেমন- তিন কুল (সুরা ইখলাস, ফালাক ও নাস) পড়ে দুই হাত একত্র করে ফুঁক দিয়ে পুরো শরীরে যতটা সম্ভব হাত বুলাতেন। (বুখারি: ৫০১৭) এছাড়াও মুসাব্বিহাত সুরাগুলো পাঠ করতেন।’ (তিরমিজি: ২৯২১) মুসাব্বিহাত সুরা হলো- সুরা হাদিদ, হাশর, ছফ, জুমা ও তাগাবুন। (তাফসিরে কুরতুবি: ১৭/২৩৫) আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণিত হাদিসে এসেছে, রাতে নবীজি সুরা আলে ইমরানের (শেষ) ১০ আয়াত তেলাওয়াত করেছেন।’ (বুখারি: ৯৯২)

এছাড়া আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াতের কথাও হাদিসে দেখা যায়। এক হাদিসে এসেছে, ‘কেউ যদি শোবার সময় আয়াতুল কুরসি পাঠ করে, সকাল পর্যন্ত একজন ফেরেশতা তাকে শয়তানের হাত থেকে রক্ষা করে।’ (বুখারি: ৩২৭৫) সুরা বাকারার শেষ দুই আয়াত সম্পর্কে নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে।’ (সহিহ বুখারি: ৪০০৮)। ‘যথেষ্ট হওয়ার অর্থ তাহাজ্জুদ, শয়তান ও বিপদ থেকে যথেষ্ট হবে।’ (শরহু মুসলিম: ৬/৯২)

উল্লেখিত সবগুলো সুরা পাঠ নবীজির রাতের আমল হলেও ৪টি সুরা ব্যাপারে হাদিসে বিশেষভাবে বলা হয়েছে- ওসব সুরা পাঠ না করে নবীজি ঘুমাতেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির অনুসরণে উল্লেখিত সবগুলো সুরা প্রতিরাতে পড়ার তাওফিক দান করুন। আমিন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন