1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন, চবি উপাচার্যকে শোকজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

দুই মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে পত্রিকায় বিজ্ঞাপন, চবি উপাচার্যকে শোকজ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শুভেচ্ছা জানিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় রঙিন বিজ্ঞাপন প্রকাশ করায় ব্যয় খাত জানতে চেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি)।

বুধবার (১৭ জানুয়ারি) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মো. গোলাম দস্তগীর সই করা এক চিঠিতে এই শোকজ করা হয়

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রীকে দ্যা ডেইলি স্টার, দ্যা ডেইলি সান, দ্যা ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড, দ্যা ডেইলি অবজারভার, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক সমকালসহ একাধিক সংবাদপত্রে চার কালার বিজ্ঞাপনের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। উক্ত বিজ্ঞাপন কয়টি পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং এই ব্যয় কোন খাত থেকে নির্বাহ করা হবে তার তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সেবা শাখা হতে ১২ জানুয়ারি জারি করা নোটিশের নির্দেশনা কেন অনুসরণ করা হয়নি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রেরণের অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতারের ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন