1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শেষ আমলের কারণে বদলে যায় জীবনের হিসাব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

শেষ আমলের কারণে বদলে যায় জীবনের হিসাব

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসলামে মানুষের জীবনের শেষ আমলটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শেষ আমলের কারণে বদলে যেতে পারে আমলনামা। যেমন সারাজীবন গুনাহ করা লোকটিকে যদি মৃত্যুর আগে আল্লাহ তাওবার সুযোগ দেন, তাহলে সে জান্নাতবাসী হয়ে যাবে। আবার কেউ সারাজীবন ইবাদত-বন্দেগি করে মৃত্যুর আগে (নাউজুবিল্লাহ) এমন কাজে লিপ্ত হলো যে তার সারাজীবনের আমল বৃথা হয়ে গেল।

এ প্রসঙ্গে নবীজির সঙ্গে জিহাদে শামিল হওয়া এক লোকের জাহান্নামি হওয়া সংক্রান্ত দীর্ঘ হাদিসের শেষদিকে রাসুলুল্লাহ (স.) বলেন—إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيْمَا يَبْدُوْ لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيْمَا يَبْدُوْ لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ‘অনেক সময় মানুষ জান্নাতিদের মতো আমল করতে থাকে, যা দেখে অন্যরা তাকে জান্নাতিই মনে করে। অথচ সে জাহান্নামি। আবার অনেক সময় মানুষ জাহান্নামিদের মতো আমল করতে থাকে, যা দেখে অন্য মানুষও তেমনই মনে করে থাকে, অথচ সে জান্নাতি। (সহিহ বুখারি: ৪২০৩)

তাই কখনোই নিজের আমলের ওপর অহংকার করে নিজেকে জান্নাতি ব্যক্তি বা নেককার ভাবার সুযোগ নেই; বরং সর্বদা আল্লাহকে ভয় করতে হবে, নেক আমল করতে হবে এবং তাঁর রহমতের আশায় থাকতে হবে। কারণ তিনি ঈমানি মৃত্যু না দিলে সারাজীবনের সমস্ত আমল বিফলে চলে যাবে। রাসুল (স.) বলেন, ‘…তোমরা আমল করতে থাকো। কারণ যাকে যে আমলের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে আমলকে সহজ করে দেওয়া হবে। যে ব্যক্তি সৌভাগ্যবান হবেন, তার জন্য সৌভাগ্যবান লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে। আর যে দুর্ভাগা হবে, তার জন্য দুর্ভাগা লোকদের আমলকে সহজ করে দেওয়া হবে। এরপর তিনি পাঠ করেন, সুতরাং কেউ দান করলে, মুত্তাকি হলে এবং যা উত্তম তা গ্রহণ করলে, আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ এবং কেউ কার্পণ্য করলে, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে, আর যা উত্তম তা ত্যাগ করলে, তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। (সহিহ বুখারি: ৪৯৪৯)

ভালো কর্মের মাধ্যমে জীবনের শেষ মুহূর্তে এসেও ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন-‘… তোমাদের কেউ জান্নাতিদের আমল করে এতটুকু এগিয়ে যায় যে তার ও জান্নাতের মাঝে শুধু এক গজের দূরত্ব থাকতেই তার ওপর লিখিত তাকদির প্রবল হয়ে যায়। তখন সে জাহান্নামিদের মতো আমল করে। শেষে সে জাহান্নামে প্রবেশ করে। আবার তোমাদের কেউ জাহান্নামিদের মতো আমল করে এমন পর্যায়ে পৌঁছে যে তার ও জাহান্নামের মাঝে মাত্র এক গজের দূরত্ব থাকতে তার ওপর তাকদিরের লেখা প্রবল হয়, ফলে সে জান্নাতিদের মতো আমল করে, শেষে জান্নাতেই প্রবেশ করে।’ (সহিহ বুখারি: ৭৪৫৪)

অতএব মুসলমানদের উচিত হবে আল্লাহর কাছে নেক আমলের তাওফিক চাওয়া। শেষ কথাটিও যেন তিন সুন্দর করে দেন সেই প্রার্থনা করা। বিখ্যাত সাহাবি মুয়াজ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে (অর্থাৎ এই কলেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে), সে জান্নাতে প্রবেশ করবে।’ (মুসনাদে আহমদ: ২২০৩৪)

আমরা কতটুকু আমল করতে পেরেছি বা এই সংক্ষিপ্ত হায়াতে নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি সেটাই এখন ভাবার বিষয়। আল্লাহ তাআলার এই বাণীটি আমাদের বারবার স্মরণ করা উচিত এবং সতর্ক হওয়া উচিত—‘মানুষের হিসাব নিকাশের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা এখনো উদাসীনতার মধ্যে বিমুখ হয়ে আছে।’ (সুরা আম্বিয়া: ১)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন