1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৪০তম বিসিএস থেকে কারিগরিতে নিয়োগ পেলেন ৮৯৩ নন ক্যাডার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

৪০তম বিসিএস থেকে কারিগরিতে নিয়োগ পেলেন ৮৯৩ নন ক্যাডার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ধারাকে আরও বেগবান করতে কারিগরি শিক্ষা অধিদফতরাধীন প্রতিষ্ঠানসমূহে ৪০তম বিসিএসের নন ক্যাডার হতে সুপারিশকৃত মোট ৮৯৩ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপারিশকৃতদের মধ্যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের লেকচারার পদে ০১ জন, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর পদে ০৪ জন, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ১১১ জন, টেকনিক্যাল স্কুল ও কলেজের ইনস্ট্রাক্টর পদে ৫১৪ জন এবং পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ও ওয়ার্কশপ সুপার পদে ২৬৩ জন নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

উল্লেখ্য, এ খাতে শিক্ষক সংকট দূর করতে সরকার এর আগেও কয়েক দফায় শিক্ষক নিয়োগ  করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন