1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লোশন লাগানোর পর অজুর বিধান কী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

লোশন লাগানোর পর অজুর বিধান কী

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শীতকালে হাত-পা ফেটে যায়। তাই শীতকাল এলে হাত-পায়ে বেশি করে তেল, লোশন, গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করতে হয়। জানার বিষয় হলো- অজুর সময় যেহেতু তেল, গ্লিসারিন বা লোশনের ওপর দিয়ে পানি প্রবাহিত হয় তাই এতে কি অজু শুদ্ধ হবে?

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, হ্যাঁ। লোশন, তেল, গ্লিসারিন ইত্যাদি ব্যবহারের পর তৈলাক্ত অঙ্গসমূহে স্বাভাবিকভাবে পানি পৌঁছালেই অজু হয়ে যাবে।

অজুর ক্ষেত্রে শরিয়তের বিধান হলো- চামড়া পর্যন্ত পানি পৌছার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে—এমন জিনিস নেড়েচেড়ে অজুর অঙ্গগুলোতে পানি পৌঁছানো। অন্যথায় অজু হবে না। সেই কারণে সাহাবিরা অজু করার সময় আংটি থাকলে তা ভালোভাবে নাড়াচাড়া করে অজুর পানি চামড়ায় পৌঁছাতেন।

একই কারণে মোম, আঠা ও পালিশ ইত্যাদি থাকলে সেগুলো পরিষ্কার করে এমনভাবে ধৌত করতে হবে, যেন সর্বাঙ্গে পানি পৌঁছে। (সুনানে কুবরা: ৩৬৭)

কিন্তু প্রশ্নে উল্লেখিত লোশন, তেল, গ্লিসারিন ইত্যাদির ক্ষেত্রে অজুর অঙ্গগুলো ভালো করে ঘষে নিলেই হবে। তৈলাক্ততা দূর করে পানি পৌঁছানো জরুরি নয় কিংবা সাবান দিয়ে ধোয়ার প্রয়োজন নেই।

(তথ্যসূত্র: মুসান্নাফে ইবনে আবি শাইবা: ১/৩৭১ (৪৫৬); মাবসুত, সারাখসি: ১/১০; আদ্দুররুল মুখতার: ১/১২৬, ১/১৫৪; আল-বাহরুর রায়েক: ১/১৩; হাশিয়াতুত তাহতাভি আলাল মারাকি: ৪২৮; ইমদাদুল ফাত্তাহ, পৃ-৭০)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন