1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে মোবাইল চোর চক্রের এক সদস্য আটক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ারাবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন পূর্ব শত্রুতার জেরে কিশোরকে কুপিয়ে জখমের অভিযোগ, মাদারীপুর হাসপাতালে ভর্তি নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্ত কমিটি মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার মার্কিন বি-৫২’র পর এবার রুশ বোমারু বিমান বিধ্বস্ত ঢাকা-দিল্লি সম্পর্কে ‘নতুন কাঁটা’ ডা. জাহেদ ইস্যু ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পয়েন্ট ভাগাভাগি, ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ড ম্যাচ

রাজৈরে মোবাইল চোর চক্রের এক সদস্য আটক

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আকাশ আহম্মেদ সোহেল।।
মাদারীপুরের রাজৈরে মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য মামুন মুন্সীকে(৩২) আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার টেকেরহাট হাওলাদার টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হৃদয়নন্দী গ্রামের আলমগীর মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হৃদয়নন্দী গ্রামের এক ব্যক্তি মোবাইল হারানোর বিষয়ে রাজৈর থানায় একটি জিডি করেন। এরই সূত্র ধরে ফোন ট্রাকিং এর মাধ্যমে মামুনকে আটক করা হয়। রাজৈর থানার এএসআই শরীফুল তাকে আটক করে থানা হাজতে নেন। তার বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, তাকে থানায় আটক রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বলা যাবে সে চোর নাকি ডাকাত। যাচাই-বাছাই শেষে জানানো হবে।

LN24BD/A

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন