1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্টের (আইএসিএডি) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী বছর ১২ মার্চ (মঙ্গলবার) থেকে সংযুক্ত আরব আমিরাতে রমজান মাস শুরু হতে পারে। এবারের রমজান ২৯ দিন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেই অনুযায়ী, আমিরাতে রমজানের শেষ দিন হবে আগামী বছরের ৯ এপ্রিল।

রমজান মাস শুরুর বিষয়টি প্রতিবছর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। আইএসিএডি ঘোষিত সম্ভাব্য তারিখ অনুযায়ী, এবারের রমজান শুরুর সময় দেশটিতে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে। প্রতিবছরের মতো রমজান মাসে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

২০২৩ সালের তুলনায় এবারের রোজার সময় আমিরাতে ছোট হবে। রমজান মাসের প্রথম দিন আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট ধরে খাদ্য ও পানীয় থেকে বিরত থাকবেন। তবে এবারের রমজানের শেষের রোজাগুলোর সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছাবে। এর আগে ২০২৩ সালে দেশটিতে ১৩ ঘণ্টা ৩৩ মিনিট থেকে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত রোজার সময় ছিল।

২০২৪ সালে ঈদুল ফিতর উপলক্ষে দেশটির বাসিন্দারা লম্বা সরকারি ছুটি পাবেন। দেশটির সরকার ইতিমধ্যে ২৯ রমজান থেকে ৩ শাওয়াল (৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল) পর্যন্ত সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছে। এর সাথে শনিবার ও রোববার (১৩ ও ১৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি যোগ হবে। ফলে আমিরাতের বাসিন্দারা এবার ঈদুল ফিতরের ছুটি পাবেন ছয় দিন।

(সূত্র: খালিজ টাইমস)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন