1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সারবোঝাই একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে কী কারণে জাহাজটি ডুবে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের সদরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ।

স্থানীয়রা জানান, জাহাজটি চট্টগ্রামের লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী শফির। এ সময় নদীতে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পান জাহাজে থাকা ১৩ শ্রমিক।

ওসি একরাম উল্লাহ বলেন, নোঙর করা ওই জাহাজে মোট ১৩ শ্রমিক ছিলেন। জাহাজডুবির সময় ১২ জন এবং পরবর্তী সময়ে আরও একজন নদী থেকে উঠে আসেন। এই ঘটনায় কেউ হতাহত হননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন