1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবারও থার্টি ফার্স্টে উন্মুক্ত অনুষ্ঠানে বারণ, বন্ধ থাকবে বার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

এবারও থার্টি ফার্স্টে উন্মুক্ত অনুষ্ঠানে বারণ, বন্ধ থাকবে বার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ৩১ ডিসেম্বর রাত বা থার্টি ফার্স্ট নাইটে খোলা জায়গায় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সবাইকে ঘরোয়া পরিবেশে রাতটি উদযাপনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ওই দিন বার বন্ধ থাকবে। ২৫ থেকে ৩১ ডিসেম্বর কূটনৈতিক এলাকাতেও নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হবে।

মন্ত্রী বলেন, ২৪ থেকে ২৬ ডিসেম্বরে চার্চগুলোর নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। কোনো সমস্যা হলে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে কল করার অনুরোধ জানান মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকাসহ সারাদেশে চার স্তর বিশিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান হবে না। ৭ তারিখের নির্বাচনকে সামনে রেখে এ ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। যারা করবেন তারা ইনডোরে করবেন। বাইরে কোনো প্রোগ্রাম করতে দেব না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস ওড়ানো যাবে না। সন্ধ্যা ৬টার পর থেকে সব মোড়ে পুলিশ চেকপোস্ট থাকবে। জোরে মোটরসাইকেল চালাতে পারবে না কেউ। রেসিং করে গাড়ি মোটরসাইকেল চালানো যাবে না।

মন্ত্রী জানান, এদিন মাদকের অপব্যবহার বন্ধ করতে নিরাপত্তা বাহিনী তৎপর থাকবে। সেইসাথে থার্টি ফার্স্ট নাইটে সব বার বন্ধ থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন