1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে ছাগল চুরি করায় গণপিটুনি, যুবক নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

গোপালগঞ্জে ছাগল চুরি করায় গণপিটুনি, যুবক নিহত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে সাইফুল মল্লিক নামে এক যুবক (১৭) নিহত হয়েছেন। এ ঘটনায় ছাগল মালিক ওমর আলীকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পারুলিয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে ঘটনাটি ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম এতথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া যুবক সাইফুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মাছিয়ারা গ্রামের রোকন উদ্দিন মল্লিকের ছেলে।

ওসি ফিরোজ আলম জানান, নিহত সাইফুল মল্লিক পদ্মবিলা গ্রামের ওমর আলীর ছাগল চুরি করে ইঞ্জিন চালিত ভ্যান গাড়িতে করে পালানোর চেষ্ঠা করেন। এ সময় ছাগল মালিকের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে। দেওয়ান বাড়ী ব্রিজে ওঠার সময় ভ্যানটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন সাইফুল মল্লিককে ধরে গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় সাইফুল মল্লিককে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল মল্লিককে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় ছাগলের মালিক ওমর আলীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন