1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুমড়া শাকের উপকারিতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

কুমড়া শাকের উপকারিতা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জনপ্রিয় একটি সবজি মিষ্টি কুমড়া। ভাজি থেকে শুরু করে তরকারি— অনেকভাবেই এটি খাওয়া হয়। তবে কেবল কুমড়া নয়, এর শাকও কিন্তু অনেকের প্রিয় খাবারের তালিকায় রয়েছে। ডাল, চচ্চড়ি কিংবা ভাপা, পাতুড়ি সবভাবেই খাওয়া যায় এটি।

জানলে অবাক হবেন, আমাদের দেশের মতো বিদেশেও ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই শাক। পুষ্টিবিদদের মতে, এই শাকের অনেক উপকারিতা রয়েছে। চলুন জানা যাক, কেন কুমড়ার শাক খাবেন-


shak2

আয়রনের ঘাটতি মেটায় 

ঘন সবুজ কুমড়া পাতায় আছে প্রচুর আয়রন। নিয়মিত এই শাক খেলে শরীরের রক্তাল্পতা রোধ হয়। তাই নারীরা রোজকার পাতে কুমড়া শাক রাখতে পারেন।

ত্বকের জেল্লা বাড়ায় 

কুমড়া পাতায় আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি। এটি ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ছোটখাটো ক্ষত সারিয়ে তোলে। মজবুত করে রোগ প্রতিরোধ ক্ষমতা।

shak3

দৃষ্টিশক্তি বাড়ায় 

দৃষ্টিশক্তি উজ্জ্বল রাখতে কুমড়া শাকের জুড়ি মেলা কঠিন। নিয়মিত এই শাক খেলে বাড়বে জ্যোতি। সেসঙ্গে হাড় ও দাঁতের স্বাস্থ্য থাকবে মজবুত।

শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে 

প্রোটিনে ভরপুর কুমড়া শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ব্লাড সুগারের সমস্যা থাকলে নিয়মিত এই শাক খান। এতে নিয়ন্ত্রণে থাকবে রক্তে কোলেস্টেরলের মাত্রাও।

shak4

ওজন কমায় 

ওজন কমাতে চাইলে ডায়েটে রাখুন কুমড়া শাকের তরকারি। এতে ক্যালোরি প্রায় নেই বলেই চলে। বরং থাকে প্রচুর পুষ্টিগুণ যা শরীরের সব চাহিদা মেটায়। শরীরে মেদ জমতে দেয় না এই শাক।

পরিপাক ক্রিয়া মসৃণ রাখে 

পরিপাক ক্রিয়া মসৃণ রাখে কুমড়া শাক। স্নায়ু সতেজ রাখতেও ডায়েটে এই শাক রাখতে পারেন। যেসব মায়েরা শিশুকে স্তন্যপান করাচ্ছেন, সেসব মায়েদের জন্য কুমড়া শাক বেশ উপকারি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন