1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের রাজৈরে মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের রাজৈরে মাটি কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে জমিজমা বিরোধের জেরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নয়াকান্দি কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ও ভুক্তভোগীরা জানায়, বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন যাবত নসু ফরাজীর সঙ্গে বাদশা শেখের বিরোধ চলে আসছিলো। শুক্রবার ওই বিরোধপূর্ণ জমির মাটি কেটে নেয় বাদশার লোকজন। এরই জের ধরে নসু ফরাজীর লোকজন শাজাহান ফরাজীর বসতবাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে এবং এসময় দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয়পক্ষের নারীসহ ২০ জন আহত হয়। এদের মধ্যে বাদশা শেখের পক্ষের হাফিজুল শেখ (৩৮), ইলিয়াস শেখ (৩৩), শিল্পী বেগম(৩৫), নাছিমা বেগম(৪০), কাকলি বেগম(২৬) ও মর্জিনা বেগম(৬৫) এবং নসু ফরাজীর পক্ষের রাকিব ফরাজী(৩৮), আসিব ফরাজী(১৮), আয়শা আক্তার(১৯) ও শামসুল হক(৫৯) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া বাকিরা স্থানীয়ভাবে চিকিৎ সা নিয়েছে। এছাড়া দুইজন দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছে হামলা চালানোর এবং মামলা করার কথাও বলেন।
নসু ফরাজীর জানান, আমাদের জমির মাটি ওরা কেটে নিচ্ছে এটা বাধা দিলে বাদশা শেখ ও তাদের লোকজন আমাদের উপর হামলা চালায়, আমি ওদের বিরুদ্ধে মামলা করবো।
অন্যদিকে বাদশা শেখ জানান, আমাদের জমির মাটি আমরা কেটে নিচ্ছিলাম ওরা আমাদের ওপর হামলা চালায়, আমাদের অনেকেই আহত হয়েছে। আমরা নসুসহ তার লোকজনের বিরুদ্ধ মামলা করবো।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আলমগীর হোসেন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LN24BD/AAS

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন