1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিবচর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় মো: ইবরাহীম (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে নিহত ইবরাহীম উপজেলার মাদবরেরচর ইউনিয়নের লপ্তীকান্দি এলাকার হিরু খানের ছেলে ও মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় শিবচরের মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় রেল লাইনের পাশে আড্ডা দিচ্ছিল।এসময় ভাঙ্গা থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনের সাথে ইবরাহীমের ধাক্কা লাগে।এসময় ইবরাহীম গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।পরে পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।

স্থানীয় নাজমুল হোসেন নামে একজন বলেন, আমার বাড়ির পাশে ছেলেটির বাড়ি।ভদ্র ছেলে ছিলো।শুনেছি ট্রেন যাওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে ও পাশে লাইনের পাথরের উপরে পড়ে গুরুতর আহত হয়।পরে ঢাকা নেওয়ার পথে মারা যায়।

জাবের হোসেন নামে মাদবরেরচর এলাকার এক শিক্ষার্থী বলেন, ওরা এক সাথে কয়েকজন ছিলো রেললাইনের উপর।কেমনে আহত হয়েছে সেটা বলা যাচ্ছে না।সে আহত হলে ওরা সবাই হাসপাতালে নিয়ে আসে।মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্ত বের হয়েছে। মাথার এক সাইড চুর্নবিচুর্ন হয়ে গেছে যারা সাথে ছিলো ওরা বলতে ছিলো।”

মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, ছেলটি খুব নম্র প্রতৃতির ছিলো।আমরা সকল শিক্ষক মন্ডলী তার মৃত্যুতে শোকাহত।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার বলেন,একটি দুঃখজনক ঘটনা।আমরা খোঁজ খবর নিচ্ছি।

LN24BD/R

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন