1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
উদ্ধার হওয়া ৪২ টিয়া ফিরে গেল আপন ভুবনে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

উদ্ধার হওয়া ৪২ টিয়া ফিরে গেল আপন ভুবনে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মিরসরাইয়ে পাচারের সময় উদ্ধার ৪২টি দেশি জাতের টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে পাখিগুলোকে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হলে তারা আপন ভুবনে ফিরে যায়।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন ও খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউল আলম মুন্না পাখিগুলো অবমুক্ত করেন। এর আগে সোমবার (১৩ নভেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বড়তাকিয়া এলাকায় পাচারের সময় উদ্ধার করে বড়তাকিয়া বিট কর্মকর্তারা।

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু খাঁচা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এগুলো কার তারা বলে আমরা জানি না। পরবর্তীতে আমি খাঁচার ভিতরে থাকা প্লাস্টিকের ভিতরে দেখতে দেশি জাতের ৪২টি টিয়া পাখি। তখন এগুলো উদ্ধার করে আমার হেফাজতে নিয়ে যায়। মঙ্গলবার সকালে এগুলো বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

thumbnail_5

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিয়াগুলো পাচারকারী চক্রের সদস্যরা পাচারের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া একইদিন রাতে খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু এলাকা থেকে তিনটি গোখরা সাপ উদ্ধার করে বারৈয়াঢালা জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন