1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অবশেষে কমল ইন্টারনেট প্যাকেজের দাম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

অবশেষে কমল ইন্টারনেট প্যাকেজের দাম

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এক মাসের মধ্যে আবারও মুঠোফোনের ইন্টারনেটের প্যাকেজের দামে পরিবর্তন আনল মোবাইল অপারেটরগুলো। এতে জনপ্রিয় ও স্বল্প আয়ের গ্রাহকদের ব্যবহৃত ডেটা প্যাকেজগুলোর দাম কমেছে।

সাতদিন মেয়াদের ডাটা প্যাকেজের দাম কমিয়েছে বেসরকারি তিন অপারেটর। তিনদিন মেয়াদে আগে যে দামে যে পরিমাণ ইন্টারনেট ভলিউম দিতো অপারেটরগুলো, তার কাছাকাছি দামে সাতদিন মেয়াদে একই পরিমাণ ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এতে ৩০ শতাংশ মূল্যবৃদ্ধিকে পুনর্বিন্যাস করা হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ডাটা প্যাকেজ পুনর্বিন্যাস করে নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।

এর মধ্যে তিনদিনের দামেই সাতদিন মেয়াদি প্যাকেজ দিচ্ছে রবি। আগের তিনদিনের দামের চেয়ে দুই টাকা বাড়িয়ে দাম পুনর্বিন্যাস করেছে গ্রামীণফোন। আর দাম না কমিয়ে সাতদিনের প্যাকেজে বোনাস হিসেবে ডাটা বাড়িয়ে দিয়েছে বাংলালিংক ও রবির সঙ্গে একীভূত হওয়া এয়ারটেল।

এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্যাকেজ কমানোর নির্দেশে অপারেটরগুলো গত ১৫ অক্টোবর ৩ ও ১৫ দিনের মেয়াদের ইন্টারনেট প্যাকেজ বাদ দেয়। সেসময় ৭ দিন, ৩০ দিন ও অনির্দিষ্ট মেয়াদের ইন্টারনেট প্যাকেজের দাম বাড়িয়ে দেয় তারা। ফলে বেড়ে যায় মানুষের ব্যয়।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব জানিয়েছে, ১৫ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও অপারেটররা তাদের ইন্টারনেট প্যাকেজে পরিবর্তন আনে। দুর্ভাগ্যবশত এর মাত্র ১৫ দিন পরে আবারও প্যাকেজে পরিবর্তন আনতে নতুন নির্দেশনা দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা রেখে অপারেটররা এই প্যাকেজে পরিবর্তন এনেছে।

শুক্রবারের (১০ নভেম্বর) মধ্যে দেশের সব মোবাইল অপারেটরকে ইন্টারনেটের কিছু প্যাকেজের দাম কমানোর নির্দেশনা দিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ নিয়ে পরে বাংলাদেশ টেলিযোগাযোগ ও নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে অপারেটরগুলোকে চিঠিও দেওয়া হয়।

নির্দেশনা মেনে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্টারনেট প্যাকেজের দাম কমায় রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। কিছুটা ধূম্রজাল সৃষ্টির পর শুক্রবার রাতে ধীরে ধীরে বেসরকারি তিন অপারেটর কোম্পানিও তাদের প্যাকেজের দাম সমন্বয় করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন