1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাজীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

গাজীপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৬৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।   সোমবার ভোর চারটার দিকে ঘটনাটি ঘটে। এতে অল্পের জন্য বেঁচে গেছেন বাসের চালক।

বাসের চালক হাবিবুর রহমান জানান, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ির দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সফিপুর বাজারে পূর্ব পাশে আরেকটি বাসের কারণে তার বাসটি গতিরোধ করতে হয়। এ সময়ে চার পাঁচ জন যুবক বয়সের ছেলে দৌড়ে তার বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, চার পাঁচ জন যুবক যখন বাসে উঠে তখন আমি তাদের বলেছি, ভাই আমি তো কোন যাত্রী নিব না আপনারা কেন উঠেছেন? তখন তারা আমাকে বলে তোর কোথাও যাওয়া লাগবে না। এই কথা বলার সাথে সাথেই তাদের হাতে থাকা বোতল থেকে তেল ছিটিয়ে দেয়। পরে আগুন দিয়ে পালিয়ে যায়। আমি দৌড়ে নেমে গিয়ে বেঁচে গেছি।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভিতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়।

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকবর আলী খান জানান, ভোর রাতে ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে। তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন