1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পৃথক ঘটনায় গলায় ফাঁস নিয়ে দুই যুবকের আত্মহত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে পৃথক ঘটনায় গলায় ফাঁস নিয়ে দুই যুবকের আত্মহত্যা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের কালকিনিতে পৃথক দুটি ঘটনায় দুই যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।মারা যাওয়া দুজন হলেন কালকিনি পৌর এলাকার কাশিমপুর গ্রামের আশ্রাফ বেপারীর ছেলে বাবু বেপারী(২১)ও এনায়েতনগর এলাকার পশ্চিম এনায়েতনগর গ্রামের দুদু মিয়ার ছেলে কারিমুল সরদার(২২)।

ঘটনা সুত্রে জানা যায়, স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে বাবু বেপারী (২১) নামে এক অটোচালক গাছের সাথে গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত বাবু বেপারী পৌর এলাকার কাশিমপুর গ্রামের আশ্রাফ বেপারীর ছেলে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, অটোচালক বাবু বেপারীর স্ত্রী কিছুদিন আগে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে বাবার বাড়ি চলে যায়। পরে বাবু বেপারী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরে আসতে একাধিকবার অনুরোধ করে। কিন্তু তার স্ত্রী বাবার বাড়ি থেকে আর ফিরে আসবে বলে অস্বীকার করে। এতে করে বাবু বেপারী ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশের একটি হিজল গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
নিহতের প্রতিবেশী কাশিমপুর গ্রামের বাসিন্দা ও পৌরসভা আ.লীগের প্রচার সম্পাদক মেহেদী হাসান মামুন জানান, বাবু বেপারী স্ত্রী ঝগড়া বিবাদ করে বাবার বাড়িতে চলে যায়। সে চলে যাওয়ায় বাবু বেপারী ক্ষিপ্ত হয়ে আত্নহত্যা করেছে।
এ ব্যাপারে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আনিচুর রহমান আনিচ জানান, বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় রশি দিয়ে বাবু বেপারী আত্নহত্যা করেছে।

এদিকে গাছের মগ ডাল থেকে কারিমুল সরদার(২২)নামে এক তরুনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কারিমুল সরদার উপজেলার এনায়েতনগর এলাকার পশ্চিম এনায়েতনগর গ্রামের দুদু মিয়ার ছেলে। আজ শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকা সুত্রে জানাগেছে, পথ দিয়ে জমিতে কাজ করতে যাওয়ার সময় তরুন কারিমুলের লাশ তার বাড়ির বাগানের একটি গাছের মগ ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে কারিমুলের ঝুলন্ত লাশ উদ্ধার করেন।
এব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। কি কারনে মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন